চীনের উ ওয়েনজিয়ার মাথায় উঠলো মিস ওয়ার্ল্ড ২০১২’র মুকুট।
কোন চীনা সুন্দরীর এটা দ্বিতীয়বার বিশ্বসুন্দরীর খেতাব জয়। এর আগে ২০০৭ সালে মিস ওয়ার্ল্ড জিতেছিলেন চীনের ঝ্যান জিলিং। চীনের অর্ডোসে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে শনিবার প্রথম রানার আপ হন গ্রেট বৃটেনের ওয়েলসে’র এলিজাবেথ এবং দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার জেসিকা মিশেল ।
২৩ বছরের মিস ওয়ার্ল্ড ২০১২ ওয়েনজিয়া সঙ্গীতবিদ্যার ছাত্রী। সঙ্গীত শিক্ষিকা হতে চান বলে জানিয়েছেন তিনি। চীনের মধ্য মঙ্গোলিয়া প্রদেশের অর্ডোসে এবারই প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হলো। চীনের অন্যতম ধর্নাঢ্যদের নগরী এটি। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই শহরাঞ্চলের কর্তৃপক্ষ আশা করছে এমন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এখানে পর্যটন বাড়বে। চীনের অন্য নগরী সানিয়ায় এর আগে বেশ কয়েকবার এই আসর বসেছিলো।