বর্তমান স্ত্রী ও ফার্স্টলেডি মিশেলকে প্রথমবার ১৯৮৯ সালে কিস করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বসকিন রবিন্সে মিশেলকে আইসক্রিম দেয়ার সময় করা সেই কিসের স্বাদ চকলেটের মতো ছিল বলে জানিয়েছেন তিনি। বিষয়টির সত্যতা প্রকাশের জন্য সেখানে এখনও আইসক্রিম শপের বাইরে একটি ফলক রয়েছে। ‘ও’ ম্যাগাজিনকে ওবামা বলেছেন, ‘আমি তাকে কিস করেছিলাম এবং এর স্বাদ ছিল চকলেটের মতোই’। এ সপ্তাহে হাইডি পার্ক কর্তৃপক্ষ ওই জায়গাটিতে ৩ হাজার পাউন্ড গ্রানাইট পাথরের ফলক বসিয়েছে। ফলকটি পড়ে পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে, এই স্থানে ওবামা মিশেলকে প্রথম কিস করেছিলেন। ওখানে এখন এই জুটির একটি ছবি আছে। ওখানেই প্রথম ডেটিং করেছিলেন প্রেসিডেন্ট।
Home »
সংবাদ পত্র
» মিশেলকে ওবামার প্রথম ‘কিস’ ছিল চকলেটের মতো !
মিশেলকে ওবামার প্রথম ‘কিস’ ছিল চকলেটের মতো !
Labels:
সংবাদ পত্র
