Latest Post
রূপ চর্চা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রূপ চর্চা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ব্রণ দূর করার টিপস

ত্বকের উজ্জ্বাল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রন। মুখে এসব ব্রনের দাগের জন্য চিন্তায় কাটাচ্ছেন। চিন্তার কোন কারণ নেই। ব্রন থেকে বাঁচতে কিছু উপায় অবলম্বন করুন। দেখুন আপনি অনেক ভাল থাকবেন।
—ব্রণ হলে একেবারেই আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন
—বেশি পরিমাণে নিরামিষ খাবার খান। আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন।
—ডেইরি প্রোডাক্টসের মধ্যে হরমোনাল উপাদান বেশ

ি পরিমাণে থাকে বলে তা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়। এই কারণেই পনির, দুধ এবং দই কম খান।
—কোল ড্রিংকস খাওয়া একেবারেই বন্ধ করে দিন।
—আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন।
—খুব বেশি পরিমাণে পানি খান। দিনে যদি দু লিটার পানি খেতে পারেন তা আপনার স্বাস্থ্য এবং ত্বকের ক্ষেত্রে ফলদায়ক হবে। পানি বেশি খাওয়ার ফলে শরীর থেকে পিত্ত বেরিয়ে যাবে। আপনি ব্রণের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন।
—আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়। তাই ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন।
ব্রনের দাগ দূর করতে ভেষজ পদ্ধতি
—কমলা লেবুর ছাল শুকিয়ে গুড়ো করে নিন। মুসুরির ডাল আর চাল ভিজিয়ে ভালো করে পিষে নিন। ওই পেস্টের মধ্যে চন্দন পাউডার, মুলতানি মাটি, কমলা লেবুর ছালের গুঁড়ো মিশিয়ে ভালো করে মিলিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে দুই চামচ দুধও মিশিয়ে নিতে পারেন। মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখার পরে ধুয়ে নিন। এই প্যাকটা নিয়মিত মুখে লাগান। ত্বকের জেলা বাড়বে। ব্রণের দাগও দূর হয়ে যাবে।
ব্রন দূর করবে নিম
—চার-পাঁচটা নিমপাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মূলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি গাঢ় হয়ে যায় তাহলে ওর মধ্যে গোলাপজল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।

আর নয় খুশকির যন্ত্রণা লাইফসটাইল ডেস্ক


ছেলে-মেয়ে সবারই মাথায় খুশকি হতে পারে। চুলে খুশকি থাকলে অস্বস্তি হয়। শ্যাম্পু করলেও চুলে উজ্জ্বল লাগেনা। এখন প্রায়ই বৃষ্টি হচ্ছে এ সময়ে খুশকি সমস্যা প্রকট আকার ধারণ করে। সবসময় পার্লারে গিয়ে পরিচর্যা করা সম্ভব হয় না। তাই খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় জেনে নিন:
বৃষ্টির পনিতে চুল ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব মাথা মুছে চুল শুকিয়ে নিন
শ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে নিন এবং চুলে অল্প করে লবণ ঘষুন
মেথি সারারাত পানিতে ভিজিয়ে বেটে চুলের গোড়ায় লাগিয়ে আধঘণ্টা রেখে অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু বা রিঠা দিয়ে চুল ধুয়ে ফেলুন
বিট সিদ্ধ করে সেই পানি দিয়ে প্রতিদিন চুলের গোড়ায় ম্যাসাজ করুন উপকার পাবেন
রাতে শোয়ার আগে লেবুর রস ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগান, সকালে শ্যাম্পু করে নিন
নারিকেল তেল বা অলিভ অয়েল গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান
টক দইয়ের সঙ্গে পাতিলেবুর রস ও নিমপাতার রস মিশিয়ে মাথায় মেখে আধঘণ্টা পর শ্যাম্পু করুন
পেয়াজের রস, ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন
অবশ্যই আলাদা তোয়ালে এবং চিরুনি ব্যবহার করুন
এগুলো নিয়মিত পরিষ্কার করুন।
সময় নেই এই অজুহাতে অবহেলা করলে খুশকির সমস্যা দিন দিন বাড়তেই থাকবে। আর মাথার খুশকি থেকে ব্রণের সমস্যাও দেখা দেয়। এর মানে একটি সমস্যা আরেকটি সমস্যা তৈরি করে। নিয়মিত চুলের যত্ন নিয়ে খুশকির উপদ্রব নিয়ন্ত্রণ করুন।
 

চুলের সমস্যার মাঝে অন্যতম ২ টি হল চুল পরা ও খুসকি...

চুলের সমস্যার মাঝে অন্যতম ২ টি হল চুল পরা ও খুসকি...
আজ ৩ টি টিপস দিচ্ছি.. ৫০% হলেও উপকৃত হবেন বলে আশা রাখি ...
১- এক শিশি জয়তুন তেল , এক মুঠ কালজিরা ও এক কাপ আদা কুচি নিন..

কালজিরা ব্লেন্ড করেনিন ... অল্প আগুনে তিনটা ভালমত মিক্স করে গরম করুন... ১০/১৫ মিনিট পর নামিয়ে শিশিতে ভরে রাখুন.. সপ্তায় ২ বার গোসল করার আগে ২০ মিনিট করে মাথায় মাসাজ করুন... ( বয়স্কদের জন্য বেশি উপকারি )
২- দৈনিক গোসলের আগে ২০ মিনিট করে চুলে সিতি করে করে পেয়াজ ডলুন.. পেয়াজের কস টা বেশি উপকারি .. এতে চুল পরা কমবে ও ঘন হবে...

৩- গরমের মৌসুমে টানা ৩ মাস একাধারে প্রত্যেক সপ্তায় কম করে হলেও ৩ বার মেহদি লাগাবেন ... এতে খুশকি+উকুন+চুল পরা দূর হবে এবং চুল ধিরে ধিরে ঘন ও হেলদি হবে ...
শীতের সময় ভুলেও এমন টা করবেন না.. এতে মাথা ঠাণ্ডা হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যেটা অনেক ঝুকিপূর্ণ
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. shateebd.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger