Latest Post
সংবাদ পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদ পত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুধু ২০১২ সালেই দেশে ৭৭১ জন নারী ধর্ষিত হয়েছেন, যাঁদের মধ্যে ১৫৭ জনই গণধর্ষণের শিকার। আর ধর্ষণের পর হত্যা করা হয় ১০৬ জনকে। এসব ঘটনার পরও রাষ্ট্রের আইন, প্রশাসন ও বিচারব্যবস্থার শিথিল অবস্থান দেশের মানবাধিকার পরিস্থিতিকে হুমকির সম্মুখীন করেছে।

 শুধু গ্রেফতার যুবকরাই নয়, টাঙ্গাইলের স্কুলছাত্রী গণধর্ষণের সঙ্গে আরও অনেকে জড়িত ছিল। প্রথম দিন আসামি এসএম নুরুজ্জামানের বাড়িতে মেয়েটিকে গণধর্ষণ করা হলেও পরে তাকে ওই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। অন্য একটি বাড়িতে নিয়ে তাকে পালাক্রমে গণধর্ষণ করা হয়। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় বাড়ির কাছাকাছি রেললাইনে ফেলে রাখা হয়। গণধর্ষণের মূল হোতা পুলিশের হাতে গ্রেফতার মনিরুজ্জামান মনি। সে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্কুলপড়ূয়া তরুণীদের দিয়ে অশ্লীল নাটক ও ভিডিওচিত্র তৈরি করে আসছিল। জড়িত
অন্যদের নাম উদ্ধার ও তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। 
মধুপুর পুলিশ রিমান্ডের প্রথমদিনে এসব তথ্য দিয়েছে স্কুলছাত্রী গণধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত আসামিরা। গত সপ্তাহে ইভা, মনিরুজ্জামান মনি, এসএম নুরুজ্জামান ওরফে গেদা, হারুন ও শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার ওসি মজিবর রহমান সমকালকে জানান, জিজ্ঞাসাবাদে সব আসামি স্কুলছাত্রীকে গণধর্ষণের কথা স্বীকার করেছে। গোপন করা কিছু তথ্য উদ্ধারে আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। 
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধুপুরে একটি চক্র তথাকথিত নাটক, মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনের 
মাধ্যমে প্রচার করে। এসব আয়োজন ও পরিচালনা করত বীথি ও এসএম নুরুজ্জামান। তারা গ্রামের অসহায় নিরীহ মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে নাটকে অভিনয় করাতো। এরপর প্রতারণার ফাঁদে ফেলে যৌন নির্যাতন চালাতো তাদের ওপর। যৌন নির্যাতনের ভিডিওচিত্র সংরক্ষণ করে রাখা হতো। ইতিমধ্যে স্থানীয় সুপ্ত কম্পিউটার থেকে অশল্গীল ভিডিও, কয়েকটি সিডি ও দুটি ক্যামেরা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানা গেছে। 
জানা গেছে, ৬ ডিসেম্বর ওই স্কুলছাত্রীকে প্রথমে নুরুজ্জামানের বাড়িতে নেওয়া হয়। ওই সময় বাড়িতে ছিলেন নুরুজ্জামানের স্ত্রী ও সন্তান

অ্যাডভোকেট রাশিদা বেগম বলেন, ভারতের মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, আমরা সেভাবে পারিনি, এটা আমাদের দুর্বলতা।
টাঙ্গাইলে ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেস বুকভিত্তিক সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকে এই কর্মসূচি পালন করেন তারা।
সংগঠনের দাবি, দেশে ২০১২ সালে ৭৭১ নারী ধর্ষিত হয়েছেন। তাদের মধ্যে ১৫৭ জনই গণধর্ষণের শিকার হন। সংগঠনের আহ্বায়ক আশিস সৈকত সাংবাদিকদের বলেন, ধর্ষিত এই সাত শতাধিক নারীর মধ্যে ১০৬ জনকে নৃশংসভাবে হত্যা করে ধর্ষণকারীরা। পত্রপত্রিকার বরাত দিয়ে তিনি এই পরিসংখ্যান তথ্য তুলে ধরেন।
টাঙ্গাইলে গণধর্ষণের শিকার স্কুলছাত্রীর সুচিকিত্সায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকদের সমন্বয়ে গতকাল সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে 

২০০ ডলারে বাঘের শাবকের সঙ্গে সাঁতার

অদ্ভুত কোন শখ থাকলে, যুক্তরাষ্ট্র হতে পারে সে শখ পূরণের অন্যতম স্থান। এ পর্যন্ত বিশ্বের বিচিত্রতম অসংখ্য ঘটনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার তাতে আরেকটি মাত্রা যোগ হলো বলা যেতেই পারে। কারণ, যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি চিড়িয়াখানায় বাঘের শাবকের সঙ্গে সাঁতার কাটার জন্য দর্শণার্থীদের কাছ থেকে ২ শ' ডলার করে রাখা হচ্ছে। খবর অনলাইন টাইমস অব ইন্ডিয়ার। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়াইল্ড থিংস চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ অভিনব বিনোদন ব্যবস্থা চালু করেছেন। প্রত্যেক দর্শণার্থী আধ ঘণ্টা করে সাঁতার কাটার সুযোগ পাবেন। একই সঙ্গে তারা সে দৃশ্যের ভিডিও ও স্থির ছবিসহ সিডি পাবেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষই তা করে দেবে। ৮ মাস বয়সী শাবকও সেখানে রয়েছে। শুধু তাই নয়। বাঘের শাবকদের সঙ্গে সাঁতার কাটার দৃশ্য দেখতেও পয়সা লাগবে। বাঘ-মানুষের সে মিলনমেলা দেখতে লাগবে ১০ ডলার।

ব্যাথা কমাতে সাহায্য করে এক কাপ কফি : নতুন সমীক্ষা


৭ সেপ্টেম্বর  (রেডিও তেহরান) : এক নাগাড়ে কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু সকালের নাস্তার সময় এক কাপ কফি খেলে এ ধরণের ব্যথার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব।
নতুন এক গবেষণা সমীক্ষায় কফির বেদনানাশক এ গুণের কথা উঠে এসেছে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল এ সমীক্ষা চালিয়েছেন।
গবেষক দলটি দেখতে পেয়েছেন, এক নাগাড়ে ৯০ মিনিট ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করলে  ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু কাজের শুরুতে সমীক্ষায় অংশগ্রহণকারী যেসব স্বেচ্ছাসেবক কফি খেয়ে নিয়েছেন তাদের এ ধরণের ব্যথা কম হয়েছে।
গবেষক দলটি আরো দেখতে পেয়েছেন, কফিতে ক্যাফিন নামে একটি উপাদান থাকে এবং সামান্য পরিমাণ ক্যাফিনও শক্তিশালী বেদনানাশক হিসেবে কাজ করতে পারে। 
ক্যাফিনকে সাধারণভাবে স্নায়ু উদ্দীপক উপাদান হিসেবে মনে করা হয়। অ্যাসপিরিন বা প্যারাসিটামল জাতীয় ওষুধের বেদনানাশক ক্ষমতা বাড়ানোর জন্য এরইমধ্যে স্বল্প মাত্রায় ক্যাফিন যোগ করা হয়েছে।
এর আগের কিছু কিছু গবেষণায় দেখা গেছে, লিভার ক্যান্সার, অ্যালজাইমার এমনকি স্ট্রোক ঠেকাতে সহায়তা করে কফি। কিন্তু কফির বেদনানাশক ক্ষমতা নিয়ে গবেষণা হয়েছে খুবই কম। 
কফি নিয়ে  গবেষণার এ ফলাফল 'বিএমসি রিসার্চ নোট' নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।# 
রেডিও তেহরান/সমর/এমআই/৭

এবার চোখের ইশারায় চলবে টিভি

পৃথিবীর অন্যতম সুন্দর ঘোড়ার খেতাবপ্রাপ্ত এই ঘোড়াটির বর্তমান দাম বাংলাদেশী টাকায় ১২ কোটি টাকা।।

পৃথিবীর অন্যতম সুন্দর ঘোড়ার খেতাবপ্রাপ্ত এই ঘোড়াটির বর্তমান দাম বাংলাদেশী টাকায় ১২ কোটি টাকা।।

চাঁদে অবতরণকারী প্রথম মানব NeilArmstrong আর নেই।। :( R.I.P. Neil Armstrong (August 5 1930 - August 25 2012)

চাঁদে অবতরণকারী প্রথম মানব NeilArmstrong আর নেই।। :(
R.I.P. Neil Armstrong (August 5 1930 - August 25 2012)

শেয়ার করে বন্ধুদের জানতে ভুলবেন না যেন।। নিজে জানুন এবং সবাইকে জানতে দিন।।

সিরিয়ান এই মেয়েটি খুন হয়েছিল যুদ্ধে ,

২৫ এপ্রিল ,২০১২ , সিরিয়া।
সিরিয়ান এই মেয়েটি খুন হয়েছিল যুদ্ধে ,
তোমরা কি তার হাতে ছোট্ট একটি যন্ত্র দেখতে পাচ্ছ ? জানো এইটা কি ?
এটা হল ইলেক্ট্রনিক তসবীহর রিং , 

আল্লাহর নামে যতবার তাসবিহ পাঠ করা হয় , ঐ ইলেক্ট্রনিক রিং এ টিপ দিয়ে তা গননা করে রাখা হয় !! মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও মনে হয় এই মেয়েটি আল্লাহর নামে তাসবিহ পাঠ করছিল ,
দোয়া করি আল্লাহ তাকে ইসলামের শহিদা হিসেবে কবুল করে নিক , তাকে জান্নাতের সর্বচ্চ মাকানে অবস্থানের তৌফিক দান করুক , আমিন :)
দোয়া করি আল্লাহ যেন সিরিয়া কে দুশমনদের বিরুদ্ধে জয়লাভ করান , আমিন :)

প্রথম দুইহাতবিহীন বিমান চালক।

আমেরিকান বংশোদ্ভুত ফিলিপাইন নারী ফিল অ্যাম জেসিকা কক্সের জন্ম ১৯৮৩ সালে আরিজোনায়। জন্মথেকেই তার দুইটি হাতের একটিও নেই।কিন্তু তার এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অদম্য উৎসাহে এগিয়ে গেছেন তিনি। দুটি পা কে সম্বল করেই শিখেছেন বিমান চালনা। দীর্ঘ তিন বছর ট্রেনিং-এর পর তিনি বিমান চালনার সার্টিফিকেট পান। ২০০৮ সালে সম্পুর্ন নিজের যোগ্যতা আর কর্মনিষ্ঠা বলে গিনেজ বুক অফ রেকর্ডস এ জায়গা করে নিয়েছেন তিনি, বিশ্বের প্রথম দুইহাতবিহীন বিমান চালক হিসেবে।


স্যালুট আপনাকে।।

উপরের তিনটি মডেল এর মাদার বোর্ড প্রায় একই রকম তাই আমরা এই মডেল নিয়ে কাজ করব-




মেমরি কার্ড- মেমরি কার্ড লাগানোর পরও যদি ইনসার্ট মেমরি কার্ডঅথবা কোন মেমরি কার্ড ডিসপ্লেতে দেখায় না সে ক্ষেত্রে  মেমরি কার্ড আইছি টি  উঠান এবং চিত্র অনুযায়ী সংযোগ করুন।লাল রেখা অনুযায়ী কেপাসিটার এর  সাথে সংযোগ করতে হবে।


নীল ডিসপ্লে-অনেক সময় দেখা  যাবে ডিসপ্লেতে  কোন লেখা নাই কিন্তু নীল লাইট  জ্বলে আছে সে ক্ষেত্রে  পাশের চিত্র দেখুন ,লাল চিহ্নিত রেজিস্টার পরিবর্তন করুন।রেজিস্টার টি ৪৭ কে হতে হবে। 





ব্যাটারিতে চার্জ জমা হয় না-কিছু মোবাইল এ সারাদিন চার্জ  দেওয়ার পরও ব্যাটারিতে চার্জ জমা হয় না সে ক্ষেত্রে চিহ্নিত রেজিস্টার টি উঠিয়ে ফেলুন অথবা পরিবর্তন করুন।

বাজারে এনেছে,নতুন ব্র্যান্ডের র‌্যাম !


ডেস্কটপ কম্পিউটারের জন্য আরসি মেমোরি ব্র্যান্ডের র‌্যাম বাজারে এনেছে সেফ আইটি সার্ভিসেস লিমিটেড। এ র‌্যাম ইন্টেল ও এএমডির চিপসেটের সব মাদারবোর্ড সমর্থন করে। ৮০০ বাস স্পিডের এক গিগাবাইট ও দুই গিগাবাইট ডিডিআর-২ র‌্যামের দাম যথাক্রমে এক হাজার ২৫০ ও দুই হাজার টাকা। ১০৬৬/১৩৩৩ বাস স্পিডের এক গিগাবাইট ও দুই গিগাবাইট ডিডিআর-৩ র‌্যামের দাম যথাক্রমে ৮৭৫ ও ৯৭৫ টাকা। রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সুবিধা। 

ফেসবুকে পরিবর্তন আসছে !


বার্লিন, ২৩ ডিসেম্বর: ফেসবুক কী? এই প্রশ্ন এখন আর শোনা যায় না৷ ইন্টারনেট সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট এখন মিশে গেছে মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে৷ ভালোবাসার আদান-প্রদান কিংবা আন্দোলনের ডাক, সবক্ষেত্রে ফেসবুকই সহায়৷
আবার ফেসবুক ব্যবহারকারীদের মাথাব্যথারও অন্ত নেই৷ তাদের চিন্তা, ছলে-বলে-কৌশলে ফেসবুক আবার গোপনীয় তথ্যগুলো অন্যের হাতে তুলে দিচ্ছে না তো? বিশেষ করে ইউরোপ, আমেরিকার নাগরিকরা নিজেদের পছন্দ-অপছন্দ, ব্যক্তিগত অনেক কিছু নিজেদের মধ্যে কিংবা বন্ধু-বান্ধবের একটি নির্দিষ্ট পরিমণ্ডলের মধ্যে রাখতে পছন্দ করেন৷ এসব দেশে তথ্য সুরক্ষা আইনও কঠোরভাবে পালন করা হয়৷কিন্তু ফেসবুকে দেয়া ব্যক্তিগত বিভিন্ন তথ্য কতটা ব্যক্তিগত থাকছে, তাই নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে অনেকের মনে৷ তাছাড়া ফেসবুক কয়েকদিন পরপরই বিভিন্ন পরিবর্তন আনে৷ হালে যোগ হচ্ছে টাইমলাইন৷ এই টাইমলাইন সাইটটির সৌন্দর্য বাড়াচ্ছে, এটা মানতেই হবে৷ অনেক ব্যবহারকারীও টাইমলাইনকে লুফে নিচ্ছেন৷ কিন্তু উদ্বিগ্ন অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা৷ কেননা, সাইটটির তথ্য সুরক্ষা ব্যবস্থা ক্রমশই জটিল আকার ধারণ করছে।ফেসবুকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, মানে আপনি যা কিছু সেখানে শেয়ার করছেন- সেটা দুই লাইনের মন্তব্য, ছবি বা ভিডিও যাই হোক না কেন, তা কে দেখছে কিংবা কে দেখছে না, তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা চাই আপনার৷ কেননা, আপনার পছন্দ-অপছন্দ বিজ্ঞাপনদাতাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷ তাই এসব বিষয় বিজ্ঞাপনদাতাদের কাছে গেলে, আপনার বিরক্তি বাড়তে পারে৷তাছাড়া ব্যক্তিগত ছবি, ভিডিও-যেগুলো আপনি নেহাত ব্যক্তিগত পরিমণ্ডলে প্রদর্শন করছেন, সেটাও যাতে সেই পরিমণ্ডলের বাইরে চলে না যায়, তাও নিয়ন্ত্রণে রাখা জরুরি৷আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা দফতরের চাপের মুখে ফেসবুক এবার নিরাপত্তা রীতিনীতি আরো স্বচ্ছ এবং সহজ করতে সম্মত হয়েছে৷ সংস্থাটির ওয়েবসাইটে চেহারা শনাক্তের যে ব্যবস্থা রয়েছে, সেটির ওপর ব্যবহারকারীদের পূর্ণ অধিকার দেবে৷ এতে করে কেউ না চাইলে, তার চেহারাও সনাক্ত করতে যাবে না ফেসবুক৷ এছাড়া সাইটটি থেকে ব্যক্তিগত তথ্য মোছা এবং ফিরিয়ে আনার ক্ষেত্রে যে নিয়মনীতি চালু আঝে, তাতেও পরিবর্তন আনবে ফেসবুক৷ একই সঙ্গে যারা ফেসবুক ব্যবহার করেন না, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের ক্ষেত্রেও আরো সতর্ক হবে ফেসবুক৷বলা বাহুল্য, আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য৷ ফলে আইরিশদের চাপে যে পরিবর্তন সংস্থাটি আনবে, সেটা ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা অধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হতে হবে৷ তাই ফেসবুকের নিয়মনীতিতে যে পরিবর্তন আসবে, সেটা প্রযোজ্য হবে ইইউভুক্ত সব দেশের ক্ষেত্রেই৷ সূত্র: ওয়েবসাইট।

৬ বছরেই কম্পিউটার বিশেষজ্ঞ বাংলাদেশী শিশু !


মাত্র ছয় বছর বয়সে বিশ্বের সেরা কম্পিউটার বিশেষজ্ঞ শিশু হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে বাংলাদেশের শিশু ওয়াসিক ফারহান রূপকথা। নিজের নাম ‘রূপকথাকে’ সার্থক প্রমাণ করতেই যেন মাত্র দু’বছর বয়সে তার মায়ের পিসি রপ্ত করে নেয়  রূপকথা। মাইক্রোসফট ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গত জানুয়ারিতে ছয় বছরে পদার্পণ করা এই শিশুর দক্ষতার স্বীকৃতি দেবে বলে আশা করছে সে ও তার পিতা-মাতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, মাত্র এক থেকে দু’বছর বয়সের মাঝামাঝি সময় থেকে কম্পিউটারের প্রতিভার ঝলক দেখাতে শুরু করে রূপকথা। খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় কিছু ভিডিও গেমসে দক্ষতা অর্জন করে সে। যার মধ্যে রয়েছে মডার্ন ওয়ার ফায়ার ও মেটাল গিয়ার সলিডের মতো গেমসগুলো। মাত্র তিন বছর বয়সে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে শুরু করে ওয়াসিক। তখন থেকেই সে জানে কিভাবে প্রোগ্রাম সেট করতে হয় ও গেম ইমুলেটর ডাউনলোড করতে হয়। 
মা সিনথিয়া রিশার সাথে রূপকথা

আসছে নাসার ভবিষ্যৎ প্রজন্মের বিমান !

ভবিষ্যতের যাত্রীবাহী বিমানের নতুন একটি নমুনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যাত্রী পরিবহনে নতুন মাত্রা যোগ করতে এটি তৈরি করছে তারা।  ত্রিভূজাকৃতির এ নমুনা বিমানটির ইতোমধ্যে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে নাসা।
‘এক্স-৪৮সি’ মডেলের বিমানটি নাসা’র নকশা অনুযায়ী তৈরি করছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এটি তৈরি হচ্ছে ব্রিটেনে। 
আগামী ২০ বছরের মধ্যে সর্বাধুনিক এ বিমানের বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন চালু করা সম্ভব হবে বলে আশা করছে নাসা। এর আগে ২০১২ সালের পুরোটা সময়ই ব্রিটেনে এর পরীক্ষামূলক উড্ডয়ন চলবে বলে জানিয়েছেন নাসার প্রকৌশলীরা।
তবে বিমানে যারা জানালার পাশে বসে ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য একটু হতাশার খবর আছে। ধারণক্ষমতা বাড়াতে এবং জ্বালানি অপচয় কমাতে নকশায় জানালার পাশে কোন আসন রাখা হয়নি।
এর আকার আকৃতি যে কারো গোয়েন্দা বিমানের কথা মনে করিয়ে দেবে। আকাশে অত্যন্ত দক্ষতার সঙ্গে উড়া ও দিক পরিবর্তন সহজ করতে যাথাসম্ভব বাতাসের বাধা উপেক্ষা করার মতো গঠন এতে দেওয়া হয়েছে।
নাসা এক বিবৃতিতে জানিয়েছে, ১৫-২০ বছরের মধ্যে এটি যাত্রী পরিবহনের উপযোগী হওয়ার পাশাপাশি সামরিক প্রয়োজনেও ব্যবহার উপযোগী হবে।
নাসার দেওয়া তথ্য মোতাবেক, বিমানটির ডানার দৈর্ঘ্য ২০ ফুটেরও বেশি এবং ওজন ২শ’ ২৭ কিলোগ্রাম। বিমানটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২শ’ ২৫ কিলোমিটার এবং আকাশে ১০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম।

মঙ্গলে নাসার কিউরিওসিটি রোবট !

নিউইয়র্ক, ৬ আগষ্ট- দীর্ঘ আট মাসের মহাকাশ অভিযাত্রা শেষে মঙ্গলের মাটিতে অতরণ করল নাসার কিউরিওসিটি রোবট। এর মাধ্যমে আমাদের সৌরজগতের এ লাল গ্রহটিকে কখনো প্রাণের অস্তিত্ব ছিল কি না তার প্রমাণ সংগ্রহ করতে বিজ্ঞানীরদের ব্যয়বহুল একটি অভিযান সফলতার দিকে এগিয়ে গেল।
নাসা জানিয়েছে, মঙ্গলের বৈজ্ঞানিক রোবট কিউরিওসিটি রোববার গ্রিনিচ মান সময় ৫টা ৩০ মিনিটে মঙ্গলপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে। এদিনে থেকে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার দুই বছর মেয়াদি অভিযান শুরু করল কিউরিওসিটি।
মিশন নিয়ন্ত্রক লস অ্যাঞ্জেলেসের জেট প্রোপালশন ল্যাবরেটরি জানিয়েছে, মঙ্গলের কক্ষপথে পরিভ্রমণরত নভোযান থেকে তারা কিউরিওসিটির মসৃন অবতরণের ব্যাপারে নিশ্চিত সংকেত পেয়েছেন। অবতরণ তাদের পরিকল্পনা মতোই হয়েছে বলে জানিয়েছেন তারা।
প্রায় এক টন ওজনের এই রোবটটি একটি রোবটিক স্পেসফ্লাইটের মাধ্যমে মঙ্গলের পৃষ্ঠে নামানো হয়। রোবটি নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে ঠাসা। এর মধ্যে রয়েছে লেজার যা মঙ্গলের কোনো শিলাখণ্ড পরীক্ষা করে এর গঠন বৈশিষ্ট্য জানাতে পারবে।
আট মাসের বেশি সময় যাবত মহাকাশ অভিযানে পৃথিবী থেকে ৫৭ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে মঙ্গলের মাটির নাগাল পেল কিউরিওসিটি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা এর ভ্রমণপথকে প্রায় নিখুঁত বলে বর্ণনা করেছেন।
রোবটিক স্পেসফ্লাইটের সহায়তায় রোবট নামানোর এ অর্জনকে জটিলতম কাজের একটি বলে বর্ণনা করেছে নাসা।
আড়াইশ’ কোটি ডলার ব্যয়ে এই কিউরিওসিটি প্রকল্পকে ‘মারস সায়েন্স ল্যাবরেটরি’ বলে অভিহিত করা হচ্ছে যা ১৯৭০’র দশকের ভাইকিং অভিযানের পর নাসার প্রথম জ্যোতিজীব বৈজ্ঞানিক মিশন।
নাসার মঙ্গল প্রকল্প এ অভিযানকে ‘দুঃসাহসিক’ বলেই বর্ণনা করছে। এ-ই প্রথম এতো বেশি ওজনের (৯০০ কিলোগ্রাম) একটি রোবট মহাকাশের কোনো গ্রহতে অবতরণ করতে সক্ষম হল নাসা।
‘স্কাই ক্রেন’ দিয়ে এভাবে রোবট অতরণ করার দৃশ্যের একটি সিম্যুলেশন দিয়ে আগেই নাসা একটি ভিডিও গেম তৈরি করেছে। মহাকাশ নিয়ে আগ্রহীদের কিউরিওসিটির ল্যান্ডিং দৃশ্য লাইভ দেখার অনুভূতি দিতে তারা নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশাল পর্দায় দেখানোর  ব্যবস্থা করেছে।

কিডনি ভালো রাখার সাত উপায় !

কিডনি বিকল বা রেনাল বিকল শরীরের এক নীরব ঘাতক, প্রায় প্রতিটি পরিবারেরই কেউ না কেউ এই ভয়াবহ রোগে আক্রান্ত। তাই আমরা সকলেই কমবেশী জানি এ রোগের ভোগান্তি কতটা নির্মম। কিন্ত আমরা কি জানি কিছু সাবধানতা অবলম্বন করলে সহজেই এই রোগ এড়িয়ে যাওয়া সম্ভব।
জেনে নেই কিভাবে সহজেই আপনার কিডনিকে সুস্থ্য রাখা সম্ভব। কর্মঠ থাকুন: নিয়মিত হাটা, দৌড়ানো, স্লাইকিং করা বা সাঁতার কাটার মতো হাল্কা ব্যায়াম করে আপনার শরীরকে কর্মঠ ও সতেজ রাখুন। কর্মঠ ও সতেজ শরীরে অন্যান্য যেকোন রোগ হবার মতো কিডনি রোগ হবার ঝুকিও খুব কম থাকে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন: ডায়াবেটিসে আক্রান্ত রোগীর শতকরা ৫০ জনই কিডনি রোগে আক্রান্ত হন। রক্তের সুগার নিয়ন্ত্রণে না থাকলে কিডনি নষ্ট হবার ঝুকি আরো বেড়ে যায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত আপনার রক্তের সুগার পরীক্ষা করে দেখুন তা স্বাভাবিক মাত্রায় আছে কিনা, না থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। শুধু তাই নয় অন্তত তিন মাস পরপর হলেও একবার আপনার কিডনি পরীক্ষা করিয়ে জেনে নিন সেটা সুস্থ্য আছে কিনা।
রক্তচাপ নিয়ন্ত্রনে রাখুন: অনেকেরই ধারণা যে উচ্চ রক্তচাপ শুধু ব্রেইন স্ট্রোক আর হার্ট এটাকের এর ঝুকি বাড়ায়, তাদের জেনে রাখা ভালো যে কিডনি বিকল হবার প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। তাই এ রোগ থেকে বাঁচতে অবশ্যই আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো কারণে তা ১২৯/৮৯ মি,মি, এর বেশি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।নিয়মিত অসুধ সেবন এবং তদসংক্রান্ত উপদেশ মেনে চললেই সহজেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়।
পরিমিত আহার করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন: অতিরিক্ত ওজন কিডনির জন্য ঝুকিপূর্ণ, তাই সুস্থ্য থাকতে হলে ওজন কমিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে হবে।পরিমিত স্বাস্থ্যকর খাবার খেলে কিডনি রোগ হবার ঝুকি অনেক কমে যায়।অন্য দিকে হোটেলের তেলমশলা যুক্ত খাবার, ফাষ্টফুড, প্রক্রিয়াজাত খাবার খেলে রোগ হবার ঝুকি অনেকাংশে বেড়ে যায়। মানুষের দৈনিক মাত্র এক চা চামচ লবন খাবার প্রয়োজন আছে -খাবারে অতিরিক্ত লবন খাওয়াও কিডনি রোগ হবার ঝুকি বাড়িয়ে দেয়। তাই খাবারে অতিরিক্ত লবন পরিহার করুন।

ধুমপান পরিহার করুন: অধুমপায়ীদের তুলনায় ধুমপায়ীদের কিডনি ক্যান্সার হবার সম্ভাবনা শতকরা ৫০ গুণ বেশি। শুধু তাই নয় ধুমপানের কারণে কিডনিতে রক্তপ্রবাহ কমে যেতে থাকে এবং এর ফলে কিডনির কর্মক্ষমতাও হ্রাস পেতে শুরু করে।এভাবে ধুমপায়ী একসময় কিডনি বিকল রোগে আক্রান্ত হয়ে যায়।
অপ্রয়োজনীয় অসুধ সেবন: আমাদের মাঝে অনেকেরই বাতিক রয়েছে প্রয়োজন/ অপ্রয়োজনে দোকান থেকে অসুধ কিনে খাওয়া। এদের মধ্যে ব্যথার অসুধ রয়েছে শীর্ষ তালিকায়। জেনে রাখা ভালো যে প্রায় সব অসুধই কিডনির জন্য কমবেশী ক্ষতিকর আর এর মধ্যে ব্যথার অসুধ সবার চেয়ে এগিয়ে। নিয়ম না জেনে অপ্রয়োজনীয় অসুধ খেয়ে আপনি হয়তো মনের অজান্তেই আপনার কিডনিকে ধংস করে যাচ্ছেন -তাই যে কোনো অসুধ ব্যবহারের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে জেনে নিন তা আপনার ক্ষতি করবে কিনা।

নিয়মিত কিডনি পরীক্ষা করান: আমাদের মাঝে কেউ কেউ আছেন যাদের কিডনি রোগ হবার ঝুকি অনেক বেশি, তাদের অবশ্যই নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত। কারো যদি ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ থাকে, ওজন বেশি থাকে,পরিবারের কেউ কিডনি রোগে আক্রান্ত থাকে তাহলে ধরে নিতে হবে তার কিডনি রোগে আক্রান্ত হবার ঝুকি অনেক বেশি। তাই এসব কারণ থাকলে অবশ্যই নিয়মিত কিডনি পরীক্ষা করাতে হবে।
কিডনি বিকল হয়ে গেলে ভালো হয়ে যাবার কোনো সুযোগ নেই, ডায়ালাইসিস কিংবা প্রতিস্থাপন করে শুধু জীবনকে দীর্ঘায়িত করা সম্ভব। তাই এই রোগ এড়িয়ে যাবার চেষ্টা চালিয়ে যাওয়াটা প্রতিটি সুস্থ্য মানুষের জন্য বুদ্ধিমানের কাজ হবে।

৬ ঘণ্টার কম ঘুম স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

যারা প্রতিদিন ছয় ঘণ্টার কম ঘুমান, তাদের স্ট্রোকের ঝুঁকি তুলনামূলকভাবে বেড়ে যায়। সম্প্রতি আমেরিকা আলাবামা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ বিষয়টি ধরা পড়ে। এর আগে এ বিষয়টি নিয়ে গবেষণা হলেও এই প্রথম স্ট্রোকের ঝুঁকি বাড়ার প্রমাণ পান তারা।
অধ্যাপক হাওয়ার্ডের নেতৃত্বে গবেষকরা পাঁচ হাজারেরও বেশি মাঝবয়সী ব্যক্তির ওপর তিন বছর ধরে পরীক্ষা চালান। ছয় ঘণ্টার কম ঘুমান এরকম ব্যক্তিদের এক দলে এবং এর বেশি ঘুমান এরকম ব্যক্তিদের আরেক দলে রাখা হয়। তাদের প্রত্যেককেই গবেষকদের কাছে ছয় মাস পরপর স্বাস্থ্যসংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়।
পরে দেখা যায় যারা ৬ ঘণ্টার কম ঘুমাতেন, তাদের মধ্যে স্ট্রোকের প্রাথমিক উপসর্গ দেখা দিয়েছে। অনেকের একবার মাইল্ড স্ট্রোকও হয়েছে। যদিও তাদের অনেকের স্বাস্থ্য বেশ ভালো এবং পরিবারে স্ট্রোকের কোনো ইতিহাস নেই।
অন্যদিকে যারা ৬ ঘণ্টার বেশি ঘুমাতেন তাদের মধ্যে এ ধরনের কোনো উপসর্গ দেখা দেয়নি। বরং অনেকটা নীরোগভাবে তারা বেঁচে আছেন। -

মিশেলকে ওবামার প্রথম ‘কিস’ ছিল চকলেটের মতো !

বর্তমান স্ত্রী ও ফার্স্টলেডি মিশেলকে প্রথমবার ১৯৮৯ সালে কিস করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বসকিন রবিন্সে মিশেলকে আইসক্রিম দেয়ার সময় করা সেই কিসের স্বাদ চকলেটের মতো ছিল বলে জানিয়েছেন তিনি। বিষয়টির সত্যতা প্রকাশের জন্য সেখানে এখনও আইসক্রিম শপের বাইরে একটি ফলক রয়েছে। ‘ও’ ম্যাগাজিনকে ওবামা বলেছেন, ‘আমি তাকে কিস করেছিলাম এবং এর স্বাদ ছিল চকলেটের মতোই’। এ সপ্তাহে হাইডি পার্ক কর্তৃপক্ষ ওই জায়গাটিতে ৩ হাজার পাউন্ড গ্রানাইট পাথরের ফলক বসিয়েছে। ফলকটি পড়ে পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে, এই স্থানে ওবামা মিশেলকে প্রথম কিস করেছিলেন। ওখানে এখন এই জুটির একটি ছবি আছে। ওখানেই প্রথম ডেটিং করেছিলেন প্রেসিডেন্ট। 

সিডি,ডিভিডি,পেনড্রাইভ,এবং যে কোন ড্রাইভ দেখুন এখন Desktop এ

সিডি,ডিভিডি,পেনড্রাইভ,এবং যে কোন ড্রাইভ দেখুন এখন Desktop এ
Ads by Techtunes - tAds

কম্পিউটারের সিডি,ডিভিডি,পেনড্রাইভ,এবং যে কোন ড্রাইভ/ফোল্ডার দেখতে My Computer ওপেন করতে হয়। কিন্তু একটি ছোট ৩৭৬ কিলোবাইট সফটওয়্যার নাম Desktop Media আছে। যা ব্যবহার করলে ইচ্ছামত সব গুলো ড্রাইভ Desktop এ দেখতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে নামিয়ে নিন।
এই জিপ ফাইল টি আনজিপ করে সাধারণ সফটওয়্যারের মত ইনস্টল করে।ফলে সিডি, ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদী কম্পিউটারের প্রবেশ করালে স্বয়ংক্রিয় ভাবে এগুলোর শর্টকার্ট আইকন ডেক্সটপে দেখাবে।
যদি অন্য কোন ড্রাইভ আপনি ডেক্সটপে দেখতে চান তাহলে Start > All programs > Desktop Media ক্লিক করে আপনার পছন্দে মত শর্টকার্ট করু
http://www.ianandmonica.com/desktopmedia/
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. shateebd.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger